"এআই" এর মানে কী?, AI এর সম্পূর্ণ অর্থ কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি
“এআই” বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হলো একটি প্রযুক্তি বা সফটওয়্যার সিস্টেম। এটি মানুষের মতো যেমন চিন্তা করতে পারে তেমনি মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারবে এবং কাজও করতে পারবে কিন্তু এটি মানুষ নয়। এটি হচ্ছে মানুষের তৈরি একটি প্রযুক্তি যা কি না সম্পূর্ণ মানুষের মতো কাজ করতে সক্ষম কম্পিউটারাইজড পদ্ধতিতে।
আরো সহজ ভাষায় যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে বুঝতে হবে এআই মানে হচ্ছে যন্ত্রকে শেখার ক্ষমতা দেওয়া সেই সাথে সাথে যন্ত্র আবার আপনাকে শেখাতে এবং বিভিন্ন তথ্য দিতেও সাহায্য করার জন্য প্রস্তুত করা। মানুষ যেভাবে অভিজ্ঞতা থেকে শেখে, ঠিক তেমনি এআইও বিভিন্ন ক্লাউড ডাটা কিংবা কম্পিউটারের ডাটা অথবা বিভিন্ন ইনপুট থেকে ডাটা বিশ্লেষণ করে শিখে এবং ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেয়।
আপনি যদি এআইকে একটি পাখির ছবি দেখান সে চিনে যাবে এই পাখিটি কে। তারপর আপনি নতুন একটি ছবি দেখালে এআই চিনে যাবে যে এটি একটি পাখি। এইভাবে এআই বিভিন্ন ডাটা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে এবং বিভিন্ন সিদ্ধান্ত দিতে শুরু করে।
এআই-এর প্রকারভেদ
১. Narrow AI (সীমিত এআই)
-শুধু একটি কাজ ভালো করে (যেমন: ChatGPT, Google Translate)
২. General AI (সাধারণ এআই)
-মানুষের মতো অনেক কাজ একসাথে করতে পারে (এখনো পুরোপুরি তৈরি হয়নি।)
৩. Super AI (অতিমানবীয় এআই)
-মানুষের থেকেও অনেক বেশি বুদ্ধিমান (এটা ভবিষ্যতের কল্পনা)
এখন যদি জানতে চাওয়া হয় যে এআই-কে কোথায় কোথায় ব্যবহার করা যায় তাহলে আমি বলব এআই কে জীবনের প্রায় প্রতিটি সেক্টরে ব্যবহার করা যেতে পারে। কনটেন্ট ক্রিয়েশন, হেলথ, অটোমোবাইল, কাস্টমার সার্ভিস থেকে শুরু করে মোবাইল অ্যাপেও।
এআই-এর জনপ্রিয়তা দিন দিন কেন বেড়েই চলেছে। এআই কে জানতে হলে আপনাকে বুঝতে হবে যে এআই ব্যবহারে যেমন সময় বাঁচায়, তেমনি খরচ কমায়, কাজের গতি বাড়ায় এবং কাজের সৃজনশীলতা বাড়াতে সহায়তা করে। এআই এখন শুধু প্রযুক্তি না, বরং আমাদের জীবনের অংশ।
দিনের শুরু থেকে শুরু করে, রাতে ঘুমানো পর্যন্ত এইআ-এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে আমাদের মাঝে। তাই এখনই যত দ্রুত সম্ভব এআইয়ের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার এবং এআই-এ ব্যবহার নিজেদের মাঝে শুরু করতে পারলে নিজেকে অল্প সময়ের মাঝে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।
আসুন আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আগে জানি। ডাটা এনালাইসিস-এর ক্ষেত্রে ব্যবহার করা হয় পাইথন ল্যাঙ্গুয়েজ। জাভা এবং কটলিন ব্যবহার করা হয় android অ্যাপ তৈরিতে। সুইফট ব্যবহার করা হয় আইওএস অ্যাপ তৈরিতে। আর এখন এই সবগুলো ভাষা আপনি চাইলে এআইয়ের সাহায্য নিয়ে আপনি নিজেই এই ভাষাগুলো না জেনেও চাইলে ব্যবহার করতে পারবেন।
এআই-এর সাহায্য নিয়ে এই ভাষা যেমন বোঝার চেষ্টা করতে পারবেন তেমনি এই ভাষাকে বিভিন্ন কাজে ব্যবহার করে, বিভিন্ন অ্যাপ কিংবা ডাটা এনালাইসিস এর কাজে ব্যবহার করতে পারবেন।
আপনি যদি অতীতে কম্পিউটারের বোঝার ক্ষমতা নিয়ে প্রশ্ন করেন সে ক্ষেত্রে সহজ ভাষায় বলতে পারি এআই এর ব্যবহার আগেও ছিল। কিন্তু তখন একটা সিস্টেমের বাইরে গেলেই সেই এআই আর কাজ করত না। যেমন, যদি উদাহরণ দিতে চাই-
Book a cab to airport
A cab needs to be booked to the airport
আগের এআই কে আপনি যদি book a cab to airport-এর বদলে it cab needs to book to the airport লিখেন সে ক্ষেত্রে আগের এ আই কাজ করা বন্ধ করে দিত। কিন্তু বর্তমানে আপনি অনেক ভুল ইনস্ট্রাকশন দিলেও সে আপনার মতো ভেবে আপনার কাজটি করে দিতে সক্ষম হয়ে যাচ্ছে।
২০১৭ সালে Google একটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করে যার নাম ছিল "Attention Is All You Need"। এই গবেষণায় তারা একটি নতুন প্রযুক্তি তৈরি করে যার নাম Transformer মডেল। এর আগে যেসব এআই প্রযুক্তি ছিল, সেগুলো অনেক ধীরে কাজ করত এবং বড়ো টেক্সট বুঝতে সমস্যা হতো।
কিন্তু Transformer মডেল এমনভাবে কাজ করে যে, এটি কোনো বাক্যের প্রতিটি শব্দ একে অপরের সঙ্গে কীভাবে যুক্ত তা বুঝতে পারে, ফলে মেশিন অনেক ভালোভাবে ভাষা বুঝতে ও তৈরি করতে পারে।
এই আবিষ্কার থেকেই পরবর্তীতে ChatGPT, Google BERT এবং অনেক ভাষা-ভিত্তিক এআই তৈরি হয়েছে। তাই বলা যায়, এটি ছিল এআই ও ভাষা প্রযুক্তির জগতে একটি বিপ্লব।
এরপর ৩০ নভেম্বর ২০২২ সালে Chatgpt-এর যাত্রা শুরু হয়। এটি একটি এআই প্রযুক্তির নির্ভর চ্যাট বট, যা কিনা যুক্তরাষ্টে" গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান open AI তৈরি করেন। AI মানুষের মতো করে প্রশ্নের যেমন উত্তর দিতে পারে ঠিক তেমনি লেখালেখিও করতে পারে। পাশাপাশি কোডিং, গল্প বলা বা জটিল সমস্যার সমাধান করে দিতেও সক্ষম।
OpenAI এটি প্রথমবারের মতো পাবলিকের জন্য উন্মুক্ত করে। এটি মূলত তাদের GPT-3.5 মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। প্রথম কয়েকদিনেই মিলিয়ন মিলিয়ন মানুষ এটি ব্যবহার করে এবং ইন্টারনেটে তুমুল আলোচনার জন্ম দেয়।
এরপর ২০২৩ সালে আসে GPT-4, যা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী, দ্রুত এবং নির্ভুল। GPT-4 দিয়ে তৈরি ChatGPT Plus ভার্সনে ইউজাররা আরও উন্নত পারফরম্যান্স পান।
ChatGPT মানুষের ভাষায় ভাবতে ও উত্তর দিতে পারে বলে এটি শিক্ষার্থী, লেখক, ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর এমনকি ডেভেলপারদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সহজ ভাষা, দ্রুত রেসপন্স, আর অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা- এই তিনটি কারণে এটি মাত্র কয়েক সপ্তাহে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। বর্তমানে ChatGPT শুধু টেক্সট নয়, ইমেজ, ভয়েস, এবং কোড বোঝারও ক্ষমতা রাখে। GPT-40 (২০২৪ সালে আসা মডেল) তো একধরনের অল-ইন-ওয়ান কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে।
ChatGPT-এর ভাষা গঠন, ধারণা ও গ্রহণযোগ্যতার ধরন এবং শব্দ নির্বাচনের পদ্ধতি বিশ্লেষণ করে শেখে এবং নতুন কোনো প্রশ্ন পেলে সে পূর্বের ডেটার ভিত্তিতেই সম্ভাব্য উত্তর দেয়। কিন্তু এটি কোনো নতুন তথ্য জানে না, বরং ডেটার প্রবণতার ওপর ভিত্তি করেই সর্বোত্তম প্রতিক্রিয়া দেয়। এ কারণে কখনো কখনো চ্যাটজিপিটির উত্তর বাস্তবতার সাথে মিল করতে পারে না- এটি মূলত বিশাল পরিমাণ টেক্সট ডেটার বিশ্লেষণের ফল।
যদিও ব্যবহারকারীর কথার ওপর ভিত্তি করে এটি নিজে নিজে শেখে না, তবে OpenAI এই মডেলটিকে মানুষের রেটিং ও ফিডব্যাকের (reinforcement learning with human feedback- RLHF) মাধ্যমে উন্নত করতে থাকে, যাতে ভবিষ্যতের সংস্করণ আরও কার্যকর হয়। এই প্রশিক্ষণ পদ্ধতিতে মানুষের মতামতের মাধ্যমে ঠিক-ভুল নির্ধারণ করে মডেলটিকে গঠনমূলকভাবে শিখানো হয়- যার ফলে এটি আরও প্রাসঙ্গিক ও উপযোগী উত্তর দিতে শেখে।
এছাড়াও, ChatGPT-এর কার্যকারিতার একটি বড়ো দিক হলো "probabilistic reasoning"- মানে এটি কখনোই নিশ্চিত করে না যে তার দেওয়া উত্তর ১০০% সত্য; বরং এটি সম্ভাব্যতা অনুযায়ী সর্বোত্তম উত্তর অনুমান করে দেয়। ফলে, চিকিৎসা, আইন বা বৈজ্ঞানিক গবেষণার মতো সংবেদনশীল ক্ষেত্রে এটি ব্যবহার করার সময় তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।
মডেলের সীমাবদ্ধতা ও দায়িত্বশীল ব্যবহার
ChatGPT-এর জ্ঞান সর্বশেষ প্রশিক্ষণ ডেটা পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ এটি ২০২৪ সালের পরের তথ্য জানে না (যদি না কোনো বিশেষ আপডেট দেওয়া হয়)। তাই, সময়-সংবেদনশীল তথ্য যেমন: সাম্প্রতিক ঘটনা, নতুন আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন বা প্রযুক্তির হালনাগাদ বিষয়ে এটি অনেক সময় ভুল বা অপ্রচলিত তথ্য দিতে পারে। এই কারণেই বিশেষজ্ঞরা বারবার বলেন- "Al is your assistant, not your authority."
বাস্তব জীবনে ChatGPT-এর প্রভাব
বর্তমান যুগে ChatGPT এবং এ ধরনের ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো আমাদের শিক্ষা, কনটেন্ট তৈরি, গবেষণা এবং যোগাযোগের ধরনকে আমূল পরিবর্তন করে দিচ্ছে। শিক্ষার্থীরা ত্বরান্বিতভাবে হোমওয়ার্ক শেষ করতে পারছে, কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্ট এবং ক্যাপশন তৈরি করে নিচ্ছে, উদ্যোক্তারা প্রেজেন্টেশন, ইমেইল, প্রোডাক্ট কপি ইত্যাদি লিখে নিচ্ছে এই মডেল ব্যবহার করে।
এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হলো- নির্ভুল তথ্য, বিশ্লেষণের ক্ষমতা এবং ভাষার উপর অসাধারণ দক্ষতা। তবে এটিকে দক্ষতার সাথে, যাচাইকৃত তথ্যের উপর ভিত্তি করে এবং মানবিক দায়িত্ববোধ নিয়ে ব্যবহার করা ভবিষ্যতের চাবিকাঠি হবে।
১৭৫ বিলিয়ন প্যারামিটার
ভাবুন, আপনি একটা এমন বিশাল গ্রন্থাগারে দাঁড়িয়ে আছেন, যেখানে ১৭৫ বিলিয়ন পৃষ্ঠার বই সাজানো- প্রতিটি পৃষ্ঠায় মানুষের লেখা, গল্প, প্রশ্ন, উত্তর, তর্ক আর চিন্তার ধারা। ChatGPT ঠিক তেমনই একটি জ্ঞানভাণ্ডার, যেখানে ১৭৫ বিলিয়ন প্যারামিটার মানে হচ্ছে সেই প্রতিটি 'পৃষ্ঠা' বোঝার এবং বিশ্লেষণ করার বুদ্ধিমত্তা। যখন আপনি কোনো প্রশ্ন করেন, এটি সেই বিশাল লাইব্রেরির মধ্যে বিদ্যুৎগতিতে খুঁজে দেখে- “এই প্রশ্নের উত্তর আগে কোথাও আছে কি?”
আর তারপর নিজের শেখা নিয়ম আর যুক্তি দিয়ে সবচেয়ে উপযুক্ত, প্রাসঙ্গিক উত্তরটা তৈরি করে দেয়। যেন একসঙ্গে কোটি কোটি বইয়ের সারাংশ থেকে তৈরি হয় আপনার জন্য নিখুঁতভাবে সাজানো একটি বাক্য- এটাই ChatGPT-এর জাদু, আর এর পেছনের চালিকাশক্তি হলো ১৭৫ বিলিয়ন প্যারামিটার।
Large Language Model (LLM)
ভাবুন, ChatGPT একটি ডিজিটাল কম্পিউটার প্রোগ্রাম যা কোটি কোটি বই, আর্টিকেল, ওয়েবসাইট ও কথোপকথনের 'ভাষা' শিখে ফেলে।
Large Language Model (LLM) এর মানে হচ্ছে, এই প্রোগ্রামের ভিতরে থাকা একটি বড়ো ভাষা প্রক্রিয়াকারী যন্ত্র যা শব্দ, বাক্য ও বিষয়বস্তুর মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে। যখন আপনি কোনো প্রশ্ন করেন, তখন ChatGPT চেষ্টা করে দেখে- “মানুষ এরকম প্রশ্ন করলে সাধারণত কী উত্তর দেয়?"
এরপর সেটা তার শেখা লক্ষ-কোটি টেক্সট থেকে সবচেয়ে যুক্তিসংগত উত্তর তৈরি করে, যেমন একজন গল্পকার বা শিক্ষকের মতো। মজার ব্যাপার হলো, এটি কোনো তড়িঘড়ি উত্তর না দিয়ে আপনার প্রশ্নের ভাষা, শৈলী ও অনুভূতিও বিবেচনা করে উত্তর তৈরি করে। এটাই LLM-এর রূপালোচনা!
আসুন জেনে নেই কী কী ধরনের এআই বর্তমান বিশ্বে সবাই ব্যবহার করছে। এরপর আপনি বুঝে যেতে পারবেন আপনার কী কী ধরনের এআই প্রয়োজন এবং আপনার কাজে এইআই কে কীভাবে ব্যবহার করতে পারবেন।


0 Comments
Please Don't Send Any Spam Link