গুগল ন্যানো বানানা, Free Nano Banana | AI Image Editing & Video Generation, গুগল জেমিনি এআই ফটো এডিটিং
সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে গুগল ন্যানো বানানা ইমেজ এডিটিং মডেল ২৬ আগস্ট, ২০২৫ তারিখে অফিসিয়ালি প্রকাশ করেছে। Gemini 2.5 Flash Image নামেও পরিচিত এটি। এই মডেলটি গুগলের Gemini অ্যাপ ও সংশ্লিষ্ট AI প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য করা হয়েছে এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই এআই সম্পূর্ণ বিনামুল্যে ব্যবহার করা যাচ্ছে।
এবং কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে অনেক ডলার আয় করতেও ব্যবহার করা হচ্ছে। নিচের ছবিগুলো দেখলেই বুঝবেন কতটুকু শক্তিশালি এই Nano Banana...
কিংবা আপনি চাইলে বিশ্ব সেরা যেকোনো সেলিব্রেটির সাথে নিজেকে দাঁড় করিয়ে একদম রিয়েল ছবি বানিয়ে নিতে পারবেন।
Nano Banana নামে এটি লঞ্চ করা হলেও এটি মূলত একটি ইমেজ এডিটিং এবং ইমেজ জেনারেশন মডেল যা কিনা ব্যবহারকারীদেরকে ছবির বিভিন্ন এডিট ছবির বিভিন্ন পরিবর্তন কিংবা মিক্সিং থেকে শুরু করে ছবির পুরোপুরি স্টাইল চেঞ্জ করার সুযোগ দিয়ে দেয়।
এটি এত উন্নত মডেল যা কিনা তিন থেকে পাঁচ সেকেন্ডের মাঝে কাজ সম্পন্ন করতে সক্ষম। প্রথমে এই মডেলটি গুগল ইন্টার্নালি ন্যানো বানানা নাম দিয়ে পরীক্ষা করা হয়েছিল, GesLMArena প্ল্যাটফর্মে গোপনে ব্যবহার করা হয়েছিল। পরে অফিসিয়ালি ঘোষণা করা হয় যে এটি গুগলের Gemini AI-এর অংশ হিসেবে থাকবে।
এই মডেল ব্যবহার করে ছবি থেকে অবাঞ্ছিত অংশ মুছে ফেলা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কিছু অংশ এডিট করা, একাধিক ছবি মিলিয়ে তৈরি করা ইত্যাদি কাজ করা সম্ভব হয়েছে।
তবে এই ন্যানো বানানা মডেল এর বেশ কিছু সিমাবদ্ধতা রয়েছে-
1. Crop / Aspect Ratio
ব্যবহার কারীরা ছবি কে কেটে ছোট বড় করতে পারে না কিংবা ছবির এসপ্যাক্ট রেশিও পরিবর্তন করা যায় না।
2. Safety Filter / সুরক্ষা বাধা
কখনও কখনও ইমেজ জেনারেশন বা এডিট অনুসন্ধানে "I'm sorry, I am unable to help" ধরনের উত্তর পাওয়া যায় অর্থাৎ মডেলটি কোনো প্রম্পটকে সুরক্ষা সীমাবদ্ধতার কারণে নিষিদ্ধ করে দিচ্ছে।
3. Consistency / Prompt অনুসরণে দুর্বলতা
আমি প্রায়ই দেখেছি মডেলটি প্রম্পট ঠিক মতো অনুসরণ করে না, বা নির্ভুল ফল দেয় না যেমন, সাদামাটা পরিবর্তন চাওয়া হলেও মডেল পুরো ইমেজে অযাচিত পরিবর্তন এনে দিতে পারে না।
4. Image Generation Errors
কখনও কখনও মডেল error দেয়, বা শুধু টেক্সট রেসপন্স দেয়, ইমেজ তৈরি করে না বিশেষ করে জটিল বা নির্দেশনামূলক প্রম্পটগুলোর ক্ষেত্রে।
5. Watermark & AI-Generated নির্ধারণ সীমাবদ্ধতা
গুগল বলেছে যে Nano Banana দ্বারা তৈরি বা এডিট করা ছবিতে একটি দৃশ্যমান ও একটি invisible SynthID ডিজিটাল watermark থাকবে। তবে এই watermark ছিনিয়ে নেওয়া, বা অন্য সফটওয়্যারে ক্রপ করে মুছে ফেলা যেতে পারে যার ফলে AI-সৃষ্ট ছবিগুলোর সনাক্ততা কমে যেতে পারে।
6. Deepfake4acy ঝুঁকি
অস্বাভাবিক বা অবাস্তব পরিবর্তন (যেমন mole / ছাঁচ পরিবর্তন, অবাঞ্ছিত অংশ যুক্ত হওয়া) কিছু ব্যবহারকারী দেখেছেন, যা ব্যক্তিগত গোপনীয়তা ও ইমেজ বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
কীভাবে ব্যবহার করবো এই জনপ্রিয় Nano Banana?
নিচের এই QR কোডটি স্ক্যান করে সরাসরি চলে যেতে পারেন বিনামূল্যে
ব্যবহার করার এই গুগল জেমিনির সাইটে।
উপরের এই লিঙ্ক এ যাওয়ার পর আপনার নিজের জিমেইল দিয়ে লগ ইন দিয়ে নিচের ছবিতে দেখানো Tools থেকে Create Image অপশনে ক্লিক করুন।
নিচে দেখানো ছবির + সাইনে ক্লিক করে আপনি চাইলে আপনার নিজের ছবি আপলোড করে যেকোনো এডিটের কাজেও ব্যবহার করতে পারেন। আমি কিছু উদাহরণ দিলাম।
আমার ছবি আপলোড করে ব্যকগ্রাউন্ড পরিবর্তন করতে বলবো।
প্রম্পট আপনি চাইলে সম্পূর্ণ বাংলায় লিখতে পারবেন অথবা আপনাকে
পুরোপুরি ইংলিশে লিখতে হবে।
এবং দেখুন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি এয়ারপোর্ট বসিয়ে দিয়েছে মাত্র ৫ সেকেন্ডে।
এই রকম যেকোনো এডিট ছবিতে করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে প্রথমে নিজের ছবি আপলোড করে নিচের প্রম্পট এর মত লিখতে পারেন।
এবং প্রম্পট দেয়ার ৫ সেকেন্ড এর মধ্যেই বানিয়ে দিল নিচের ছবিটি
এইরকম একি ক্যারেক্টার কে বিভিন্ন দৃশ্য এড করতে পারবেন গুগল ন্যানো বানানার মাধম্যে। এর পর আপনি চলে যেতে পারেন আগের দেখানো Google Veo3 এর অপশনে।
এর পর আপনি চাইলে প্লাস + সাইনে ক্লিক করে ছবিটা আপলোড করে একটি ভিডিও প্রম্পট দিলেই দেখবেন সুন্দর একটি ৮ সেকেন্ড এর ভিডিও কন্টেন্ট হয়ে যাবে।
আর এইভাবেই আপনি চাইলে গুগল ন্যানো বানানা এবং গুগল Veo 3 দিয়ে যেমন ইচ্ছা দৃশ্য বানিয়ে একটি পুরোপুরি কন্টেন্ট বানিয়ে ফেলতে পারেন।












0 Comments
Please Don't Send Any Spam Link