কোথায় পাব সকল AI আপডেট? নতুন আপডেট নিয়ে আসছে AI, এআই টুল এখন সবার জন্য ফ্রি
প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট আসছে বিভিন্ন ধরনের এআইয়ের এবং নিজেদেরকে এই সম্পর্কে আরো বেশি জানার জন্য লিডার বোর্ডগুলোকে ফলো করতে পারেন। এই লিডার বোর্ডগুলোতে যাবতীয় ডিটেইলস থাকে। কোন কোন এআই কি ধরনের আপডেট এনেছে এবং নতুন এআই কি ধরনের পারফরম্যান্স করছে।
এই সম্পর্কে যাবতীয় আপডেট লিডার বোর্ডে থেকে পেতে চাইলে এই QR কোডটি স্ক্যান করে ডিরেক্টলি সে লিঙ্কে চলে যেতে পারেন।
কীভাবে বিনামূল্যে এনিমেশন বা শর্ট মুভি বানাতে পারেন?
আপনি চাইলে এখন থেকে শুধুমাত্র Prompt দিয়ে বিনামূল্যে এনিমেশন বা শর্ট মুভি বানাতে পারেন। প্রথমে chatgpt তে যাবেন এবং সেখানে একটা স্টোরি ক্রিয়েট করবেন এবং তারপর সেটা Grok.com এবং এর আগে আপনাদের সাথে আলোচনা করা ফ্লো এর মাধ্যমে ভিডিওতে রূপান্তর করবেন এবং সবগুলো ভিডিওকে একসাথে যে কোনো ভিডিও অ্যাডিটিং অ্যাপের মাধ্যমে অ্যাড করে একটি পূর্ণাঙ্গ ১ থেকে ২ মিনিটের এনিমেশন ভিডিও কিংবা একটি শর্ট ফিল্ম টাইপ কনন্টেন্ট বানাতে পারবেন।
Chatgpt তে গিয়ে লিখবেন প্রম্পট
Please write an engaging short Disney Pixar 3D story not more than 60 seconds which must start with a suspense and there must be a new suspense hook after every 5 seconds. There must be two characters only
এরপর দেখবেন ChatGpt আপনাকে একটি স্টোরি লিখে দিয়েছে
এই ভয়েস ওভার বানানোর জন্যে স্পিচ গুলো দিয়ে ভয়েস ক্রিয়েট করবেন গুগল এআই স্টুডিও দিয়ে।
বইয়ের প্রথম দিকে আলোচনা করা গুগল ফ্রি ভয়েস ওভার দিয়ে এনিমেশন কনটেন্ট এর ভয়েস মেক করে নিবেন।
এর পর Chatgpt কে আবারো প্রম্পট দিবেন "Next, you need to provide me prompt for each scene but make sure you connect every next scene with the previous one for a smooth story flow." আর এইবার সে আপনাকে ইমেজ ক্রিয়েট করার প্রম্পট দিয়ে দিবে।
Scene 1 (0-5s)
Prompt:
A dimly lit Pixar-style 3D room at night, soft volumetric fog, flickering ceiling lights. A small expressive robot stands frozen mid-step, glowing eyes wide with fear. A closed door behind it subtly bulges inward, as if something is breathing from the other side. Cinematic close-up, shallow depth of field, suspenseful lighting.
Scene 2 (5-10s)
Prompt:
Continue same room and lighting. The door slowly creaks open by itself, hinges trembling. The robot turns slightly toward the door, mouth opening to whisper. Shadows stretch longer across the floor, building tension. Camera slowly dollies forward.
Scene 3 (10-15s)
Prompt:
From the darkness behind the door, a living backpack slides into view, fabric moving like muscle, zipper forming a wide unsettling smile. The robot remains in the foreground, frozen. Cool blue rim light outlines both characters, maintaining continuity.
এখন এই প্রম্পট গুলো দিয়ে নিচের কিউআর কোড এ স্ক্যান করে গ্রক এর সাইটে চলে গিয়ে প্রম্পট দিয়ে ইমেজ বানাবেন।
Grok এ যাওয়ার পর এমন একটি ইন্টারফেস দেখবেন। এবং নিচে মার্ক করা ইমেজ সিলেক্ট করে সবগুলো সিন এর ইমেজ বানাবেন।
এরপর ইমেজ এর নিচে ডান দিকের কর্নার এ প্লে বাটন এ ক্লিক করলেই আপনার ভিডিও হয়ে যাবে। এইভাবেই আগের স্টোরি অনুযায়ী ছবি এবং ভিডিও বানিয়ে নিবেন। লিমিট শেষ হলে নতুন ইমেইল দিয়ে লগ ইন দিবেন আবারো লিমিট পাবেন।
সবগুলো ইমেজ থেকে তৈরি ভিডিও একসাথে যেকোনো ভিডিও অ্যাডিটিং অ্যাপ অথবা ক্যাপকাট অ্যাপ দিয়ে এক করে একটা ১ মিনিটের অ্যানিমেশন ভিডিও বানিয়ে নিতে পারবেন। এখানে কার্টুন এর জায়গায় আপনি চাইলে একই পদ্ধতি তে মানুষ দিয়েও রিয়েল টাইপ কনটেন্ট বানিয়ে নিতে পারবেন।







0 Comments
Please Don't Send Any Spam Link