কীভাবে প্রফেশনাল থাম্বনেল বিনামুল্যে বানাবেন? কিভাবে আকর্ষনীয় থামবেল বানাতে পারি, ফ্রি AI ইমেজ জেনারেটর
এখন থেকে আপনি শুধু প্রম্পট দিলেই আপনার ছবি দিয়েই হয়ে যাবে প্রফেশনাল থাম্বনেল। আপনার ভিডিও এর জন্যে থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ। তাই এই থাম্বনেল বানানো খুব জরুরি আর তার জন্যে এখন থেকে আর কোনো গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হবে না। এর জন্যে প্রথমে আপনাকে বইয়ের প্রথম ভাগ এ আলোচনা করা গুগল ন্যানো বানানা তে যাবেন। আপনি নিচের কিউআর কোড স্ক্যান করে লিঙ্ক এ চলে যেতে পারেন।
ন্যানো বানানা তে গিয়ে Image সিলেক্ট করবেন এবং আপনার ছবি এবং আর কি কি চাচ্ছেন সেটা উল্লেখ করবেন। আমি একটি প্রম্পট এর উদাহরণ দিলাম।
Make a thumbnail about this man on first image is surprise the new feature of Google Chorome Split View and the text will be
এক পিসিতে দুই কাজ SMALL text will be "Google Chrome Split Viewput the text where ever you like. make it cinematic poster.
উপরের ছবির মতো প্রম্পট আর ছবি দিয়ে প্রোসেসিংয়ে ক্লিক করলেই আপনার জন্যে বিনামূল্যে করে দিবে এমন একটি প্রফেশনাল থাম্বেনেল।
কীভাবে নিজের একটি নিউজ চ্যানেল বানাবেন?
ন্যানো বানানা তে গিয়ে Image সিলেক্ট করবেন এবং আপনার ছবি এবং আর কী কী চাচ্ছেন সেটা উল্লেখ করবেন। আমি একটি প্রম্পট এর উদাহরণ দিলাম।
Use this image and make a A futuristic digital news anchor looking at the camera calmly scene featuring a confident man with a short beard and dark black hair, wearing black color suit and ties with white shirt. He is high-tech news desk, speaking energetically to the camera. The background features a large curved screen with holographic-style digital graphics, world maps, data charts, and glowing blue interface elements. Floating transparent UI panels and HUD Heads-Up Display visuals surround the anchor, creating a sci-fi atmosphere reminiscent of advanced Al newsrooms. The overall lighting is sleek and cool-toned, emphasizing the modern, high-tech environment.
এছাড়াও ঠিক একই উপায়ে আপনি চাইলে বিশ্বের যেকোনো নায়ক নায়িকার সাথে সেলফি ইমেজ বানাতে পারবেন। এখানে একটি উদাহরন দিচ্ছি কীভাবে প্রম্পট লিখবেন
এবং এরপর আপনার জন্যে তৈরি করবে এমন একটি ছবি
আপনি এটি ভিডিও করতে বানাতে চাইলে পূর্বে আলোচনা করা গুগল ফ্ল দিয়ে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে Frames to Video সিলেক্ট করে ভিডিও বানিয়ে ফেলবেন।
ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনি বানাতে পারেন ক্যারেক্টার ফেস ঠিক রেখেই ফাইটিং সিন। আপনি সেক্ষেত্রে নিচের প্রম্পটের উদাহরনটি দেখতে পারেন।
This man is giving a flying kick to a asian man
আপনি এটি ভিডিও করতে বানাতে চাইলে পূর্বে আলোচনা করা গুগল ফ্ল দিয়ে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে Frames to Video সিলেক্ট করে ভিডিও বানিয়ে ফেলবেন।
তবে আপনাকে ভিডিও বানানোর সময় কিছু ক্যামেরা মুভমেন্ট এর নাম জানতে হবে যেগুলো আপনি চাইলে প্রম্পট এর ভেতর ব্যবহার করতে পারেন। নাম গুলো হচ্ছে।
Static
ক্যামেরা এক জায়গায় স্থির থাকে, কোনো নড়াচড়া হয় না।
Handheld
হাতে ধরে শুট করার মতো হালকা কাঁপুনি থাকে, বাস্তব ফিল দেয়।
Zoom Out
ক্যামেরা একই জায়গায় থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, ফ্রেম বড় হয়।
Zoom In
ক্যামেরা একই জায়গায় থেকে ধীরে ধীরে কাছে আসে, সাবজেক্ট বড় দেখায়
Camera Follows
ক্যামেরা সাবজেক্টের সাথে সাথে চলতে থাকে।
Pan Left
ক্যামেরা বাম দিকে ঘোরে, চারপাশ দেখানোর জন্য ব্যবহার হয়।
Pan Right
ক্যামেরা ডান দিকে ঘোরে, দৃশ্য এক পাশ থেকে অন্য পাশে নেয়।
Tilt Up
ক্যামেরা নিচ থেকে উপরের দিকে ওঠে।
Tilt Down
ক্যামেরা ওপর থেকে নিচের দিকে নামে।
Orbit Around
ক্যামেরা সাবজেক্টকে ঘিরে গোল হয়ে ঘোরে।
Dolly In
ক্যামেরা সামনে এগিয়ে সাবজেক্টের কাছে যায়, গভীরতা বাড়ে।
Dolly Out
ক্যামেরা পেছনে সরে যায়, দৃশ্য প্রসারিত হয়।
Jib Up
ক্যামেরা ক্রেনের মতো ওপরের দিকে ওঠে।
Jib Down
ক্যামেরা ওপর থেকে নিচের দিকে নামে, নাটকীয় এফেক্ট দেয়।
Drone Shot
ড্রোন দিয়ে আকাশ থেকে বড় ও ওয়াইড দৃশ্য ধারণ করা হয়।
Dolly Left
ক্যামেরা বাম দিকে সোজা লাইনে সরে যায়।
Dolly Right
ক্যামেরা ডান দিকে সোজা লাইনে সরে যায়।
এখন যদি আপনি ফাইটিং সিন এর ভিডিও প্রম্পত ফ্ল সাইট এ গিয়ে লিখে তাহলে মোডিফাইড প্রম্পট হবে
This man is giving a flying kick to a asian man, camera move static.
তাই এই পদ্ধতি তেই আপনি চাইলে পুরো একটা মুভি বানানোর চেষ্টা করতে পারেন। তবে এর জন্যে সময় নিয়ে কাজ করতে হবে। আর গল্প লেখার জন্যে চ্যাটজিপিটির সাহায্য নিবেন।







0 Comments
Please Don't Send Any Spam Link